Saturday, April 17, 2021

অণুগল্প - হরিৎ বন্দ্যোপাধ্যায়

 

অলংকার


          সুধীর নাতি বুম্বাকে ডেকে দুটো লজেন্স দিল বুম্বা লজেন্স হাতে নিয়ে বলল ----- থ্যাঙ্কু দাদু

          ----- কেন লজেন্স দিলাম বলো তো ?

          ----- কেন ?

          ----- রমেশের ছেলেকে তুমি খাতা আর পেন দিয়েছ বলে

          ----- তুমি কি করে জানলে ?

          ----- গতকাল রাতে তোমার বাবা মা তোমাকে শাসন করছিল তো ? আমি সব শুনেছি

          ----- বাবা আমাকে মেরেছে, সেটা কি জানো ?

          ----- না, তা তো জানি না

          ----- মা বলে দিয়েছে, রমেশ কাকুর ছেলের সঙ্গে যদি আর কোনোদিন মিশি তাহলে আমাকে ওই স্কুল থেকে ছাড়িয়ে দেবে

          ----- ওই নিয়ে ভেবো না দাদুভাই রাস্তা সবসময় শুকনো থাকে না মাঝে মাঝে একটু আধটু জায়গায় জলকাদা থাকেই আর তা যদি তোমার স্কুলের সাদা পোশাকে লেগে যায় তাহলে তা নিয়ে চিন্তা কোরো না ওগুলো জামাকে নোংরা করে না, অলংকৃত করে


No comments:

Post a Comment