নববর্ষ
অস্তে গিয়েছে সূর্য,
তীক্ষ্ণ লালিমায় ভরে গেছে দিগন্তের ঈপ্সিত আয়োজন
।
ফুল পাখি আকাশের
নম্রপ্রকাশে শুনি নবীনের আবাহনী, শুভ্রতার গান ।
যদিও জীবন আজ গোধূলিবেলার ছবি এঁকেছিল ভালোবেসে,
গুপ্তকীট ছিন্ন করেছে তা সূক্ষ্ম নখরে ।
দেখেছ কি মিছিলে, জনসমাগমে বক্রদৃষ্টি কীটের কৌশলী
খেলা ?
দেখতে পেয়েছ
তাকে ? দেখোনি ?
এতগুলো কুশলী
চোখ ধোঁয়াশার মগ্ন গানে রক্তলাল
হোলি খেলেছে বিপুল ।
তবু তো প্রকৃতি সেজে ওঠে, আনন্দ আপন তার,
তবু আবাহনে সাজে গৃহকোণ,
মঞ্চের পেছনের অন্ধকারে বসে থাকে সূত্রধার,
পুরনো ভরসার স্থল বটবৃক্ষের মতো ।
No comments:
Post a Comment