Monday, April 19, 2021

কবিতা - সুধীর দত্ত


 ভিক্ষু

 

অগ্নিকে মুহুর্তগুলো দেওয়া হয়নি, শুধু

বেঁচেছি যান্ত্রিক, দিনগত

ক্ষয় হয় না সব পাপ, খিন্ন শরীরে

শুকিয়ে গিয়েছে নদী

বন উপবনময় শুধু জলরেখা ।

 

প্রাচীন গুঁড়ির মতো শষ্পহীন এই ওষ্ঠ ।

যেন বনদেবতার ভ্রমে

বাড়িয়ে ধরেছে শ্বেত পাথরের বাটি, অনায়াসে

পদ্মের করোটি খুলে ভিক্ষুকে করেছ তথাগত ।

তাই অনাহত

জাগে সর্পচূড়া ; কামখচিত আকাশে

করাঙ্গুলি ছুঁয়ে থাকে ভুমিস্পর্শমুদ্রায় তোমাকে  



No comments:

Post a Comment