ভালো আছি
সময় আমাকে ক্রমশ কৃপণ করে দিচ্ছে,
অজান্তে সুখের অসুখে ভীষণ ভারাক্রান্ত !
ভালো আছি, রাতের বয়স বাড়লে-
অন্ধকার আমাকে
কিছুটা অবহেলায়, ঘুম পাড়িয়ে দেয়
নিজের কাছে অভিমান বন্দক রেখে,
ছুটে যায় সামান্য ভালোবাসার লোভে
আজ যদি একবার, সময় খুব দুষ্টুমিতে থমকে যেত,
পৃথিবীকে নাম দিতাম এক আকাশ ড্রয়িং খাতা,
আবেগগুলো যত্নে রাখি
শূন্যস্থান পূরণ হয়নি !
আমি রৌদ্রকে
স্নান করিয়ে দিই, অন্ধকার আমাকে ঘুম পাড়িয়ে দেয়
No comments:
Post a Comment