Tuesday, May 25, 2021

কবিতা - ধর্মেন্দ্র বিশ্বাস


 নতুন সকালের প্রতিক্ষায়



দুঃসময়ের স্রোত বয়ে চলে...

মুক্ত আকাশের নীল সীমানায়

ভাবনার পাখি খুঁজে চলে জীবন ।


সংসার সীমান্তে যাতনারা ক্রমে

ম্লান হাসি হেসে ওঠে,

ঝড়-ঝঞ্ঝা আসে, নদী বক্ষে আঘাত করে ।


'পৃথিবী আবার শান্ত হবে'- এ কথা নিশ্চিত

দুঃসময়ের স্রোত থেমে যাবে একদিন,

ঝলমলে দিনে নতুন সকাল আসবে

প্রাণের স্পন্দনে জেগে উঠবে

সুবিশাল বিশ্বের মহাবাগিচা । 

________ 


সম্পাদকীয় বার্তা – 

    সুবিশাল বিশ্বের মহাবাগিচা আবার নতুন করে জেগে উঠবে এই বিশ্বাস আমাদের সকলের । অচিনপাখির ব্লগ, ডিজিটাল সংখ্যার পাশাপাশি প্রিন্টেড সংখ্যা ( শারদ সংখ্যা ) প্রকাশেও আমরা সচেষ্ট। অচিনপাখি প্রকাশনের বেশ কিছু চমকপ্রদ গ্রন্থও খুব শীঘ্রই প্রকাশের আলো দেখতে চলেছে । 

        বিশিষ্ট অধ্যাপক ও গবেষণারত ছাত্রছাত্রীদের গবেষণাপত্র ও প্রবন্ধের একত্রিত সংকলন ‘সাহিত্যের নানা দিক, নানা কথা’ একটি অবশ্যসংগ্রহযোগ্য গবেষণাগ্রন্থ প্রকাশিত হতে চলেছে । 

    এসময়ের উল্লেখ্যযোগ্য ১৪জন কবির দশটি করে বাছাই কবিতা নিয়ে প্রকাশিত হতে চলেছে সমবায়ভিত্তিক কাব্যসংকলন হলদে পাখির ডানা’।  কবিতাপ্রেমী পাঠকের কাছেই এই সংকলনটি সমদৃত হবে আশা রাখি । 

    এছাড়াও প্রকাশিত হতে চলেছে এ সময়ের বিশিষ্ট কবি চৈতন্য দাশ ও শিবানী বাগচীর একক কাব্য সংকলন । প্রেমের কবিতা সংকলন ‘একশো কবিতায় প্রেম’ এর দ্বিতীয় খন্ড । 

    অচিনপাখি প্রকাশনএর সমস্ত বই পেতে যোগাযোগ করুন এই নম্বরে - 

+ 91 9609513423 / 9734645123 (WhatsApp) 


* * * * 


1 comment:

  1. Bah bah...
    Khub sundor lekha...
    Asha jaganiya sobdorashi...

    ReplyDelete