রোজগেরে গিন্নী
এক ভদ্রমহিলার শখ হল তার নিজের একটা হাতে আঁকা ছবি (পোট্রেট ) তৈরী করাবেন। বেশ খোঁজাখুঁজি করে খবরের কাগজএর বিজ্ঞাপন দেখে একজন নামকরা চিত্র-শিল্পীর কাছে গিয়ে হাজির হলেন। তিনি শিল্পীকে বললেন যে, পোট্রেটে যেন তার গলাতে একটা সুন্দর হীরের নেকলেস এঁকে দেন, (যদিও ওনার গলায় কোন হার বা নেকলেস ছিলো না )।
চিত্রশিল্পী কৌতুহলী হয়ে কারন জিজ্ঞেস করাতে ভদ্রমহিলা তার নেকলেশ আঁকানোর কারণটি স্পষ্ট করে ব্যক্ত করেন । ভদ্রমহিলার উত্তর শুনে চিত্রশিল্পী অবাক হয়ে যান ।
ভদ্রমহিলা বললেন ;
— যদি আমি মারা যাই, আমার স্বামী আবার অবশ্যই বিয়ে করবে, এটা আমি একশো শতাংশ অবধারিত বলতে পারি।
তার নতুন বউ যখন ফটোতে আমার ছবিটা দেখবে, নিশ্চই তার মনে প্রশ্ন জাগবে যে ঐ নেকলেসটা কোথায় গেলো ? সে তখন ওটা খুঁজতে যাবে। গোটা বাড়ি তোলপাড় করে ফেলবে। আলমারি, বাক্স, এমনকি লকারও চেক করতে যাবে। কোথায়ও খুঁজে না পেয়ে স্বামীকে জবাব্দিহি চাইবে, নেকলেসটা কোথায় ?
আমার স্বামী আর তার নতুন বৌয়ের মধ্যে এই নিয়ে তুমুল বাক বিতন্ডা বাধবে। আর তখনই আমার আত্মা একটু একটু করে শান্তি পেতে থাকবে।
আমি এত ঘুরে ঘুরে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি সংসারের জন্য, আর উনি শুধু আমার পেছনে লেগে থাকে আর টিপ্পনি করা ওর বরাবরের স্বভাব। এবার বুঝবে কত ধানে কত চাল।
— এই চালটা হলো আমার অন্তিম চাল, মতলব- কিস্তিমাত্ ।
No comments:
Post a Comment