Wednesday, May 26, 2021

কবিতা - অভিনন্দন মাইতি

 

ব‍্যবচ্ছিন্ন মালভূমি


ভূগোলবিদদের মোটা ফ্রেমের চশমা আটকে ছোটনাগপুরের মালভূমিতে

গবেষণায়

 

পরীক্ষা বৈতরনী পার হতে তামাম ছাত্ররা 

খসখস লেখে

ব‍্যবচ্ছিন্ন মালভূমির জব্বর উদাহরন ছোটনাগপুরের মালভূমি।

 

আমি পণ্ডিত -গবেষক-ছাত্রদের মূল‍্যায়নে

হো হো হাসি

 

চোখ সমুখেই সংখ‍্যাতীত ব‍্যবচ্ছিন্ন মালভূমি

ঊষর। যতোই খোঁড়ো পাবে না ফোঁটা এক জল;

                                                দোঁআশ-পলল।

 

অগনন মালভূমির চাঙড় বসে আছে।

ব‍্যবচ্ছিন্ন। একে-অপরে

 

ছোটনাগপুরের মালভূমি ব‍্যবচ্ছিন্ন নয়...



No comments:

Post a Comment