অন্তর্দাহ
জলের গভীর থেকে উঠে আসে রক্ত গোলাপ
আমি তার ঘ্রাণ নিই , মদালসা আমার হৃদয় ।
জল তার কিছুই জানে না রোদে কেন শুকায়
প্রেমজ কোলাজ !
আকাশ মিটিমিটি চেয়ে দ্যাখে বাতাসে
বার্তা রটে তাপের প্রদাহে খুন হয় আহত
গোলাপ ।
গোলাপের আসে যায় না কিছু দিন রায়
রাত আসে , আমার হৃদয় কেবল ভাঙে
চুরচুর , কাউকে বোঝাতে পারি না কেন
আমি কতটা বেসুর ।
No comments:
Post a Comment