দুটি অণুকবিতা
১।
যন্ত্রণা হয়ে মিশে যাব
ফলের মিষ্টি রসে ।
ছুরিকাহত বুকে লেগে থাকবে
বেদনার লাল রং –
তুলে নিও আলগোছে কখনও
সান্ধ্য জলযোগে, নেশার চাখনা
কিম্বা কালরাতের ফলারে ।
২।
নদীর বয়স বাড়ে, বুড়ো হয়
মজে মজে মরেও যায় একসময় ।
সমুদ্রের বয়স বাড়ে না
সমুদ্রের মৃত্যু নেই ।
নদী,
তাই বুঝি তুমি অমরত্বের লোভে
সমুদ্রপিয়াসী !
No comments:
Post a Comment