অনির্বাণ ও সবুজ
এমন শুনশান জায়গায় অবিকল মানুষের আওয়াজ আশা করেনি অনির্বাণ । এভাবে জঙ্গলে একা, কোন একটা লাঠিও সাথে আনেনি সে । ভয় করলো । আবার আওয়াজটা । কেমন একটা চাপা কিন্তু দূর পাহাড়ের প্রতিফলনের মতো ক্রমশ মিলিয়ে যাচ্ছে, এমন আওয়াজ - " নমস্কার । আপনার ঠিক সামনেই আমি ।"
অনির্বাণের ঠিক সামনে একটা শালগাছ । উঁচু । সবুজ পাতা । মনে হলো সেই গাছটার ভিতরের কোনো কোটর থেকে শব্দ এসে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে - " ভয় পাবেননা।আপনিবড়ভালো।"
অনির্বাণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে । সেই গাছটা তখনও বলতে থাকে - " এই প্রথম এই বনে এমন কেউ এলো । আমাদের চোখে জগতের সুন্দরতা খুঁজলো । সবুজ খুঁজলো । প্রেম খুঁজলো । আপনার চোখে আমরা আমাদের প্রতিবিম্ব দেখেছি । আগে যারা এলো তাদের চোখে দেখেছিলাম - খাট, আলমারি, জানালার ফ্রেম ।"
অপূর্ব!🌳🏞️❤️
ReplyDelete