Wednesday, May 26, 2021

অণুগল্প - শ্রেয়া বাগচি


লড়াই



পর্ব ১- 

    বিষ্ণু নাওয়া-খাওয়া ভুলে মেতে আছে পার্টির কাজ নিয়ে । প্রতিদিনই যেতে হচ্ছে মিটিং, মিছিলে। আজ আবার বড়দার মিছিল। একদম বড়দা র পাশেই থাকতে হবে তাকে। ভোটের আগে শেষ মিছিল এটা বড়দার । সকাল নটাতেই বেড়িয়ে গেছে বিষ্ণু । হ্যাঁ, একটা মাস্ক নিয়েছে পকেটে কিন্তু খেয়াল নেই আর পড়ার। তাছাড়া ওই বিশাল মিছিলের একদম সামনে দাঁড়িয়ে মাস্ক পড়ে থাকলে জনসংযোগ হবেনা । নিজের এক্সপ্রেশন টা বোঝানো যাবেনা মানুষকে । এবারের লড়াই টা সত্যি ই প্রাণপণ।


পর্ব ২-  

    কাদের বহু কষ্টে রমজানটা মানছে । কিন্তু রোজ ছুটতে হচ্ছে দলের কাজে। পতাকা লাগানো, দেওয়াল লিখন কিছুই তাকে ছাড়া হয়না। কাকু তো সত্যি ভরসা করেন খুব ওর উপর। আজ আবার দেওয়াল লিখন এর সময় খুলে পড়ে গেছে মাস্কটা । ধুত, এই হয়েছে আরেক ঝামেলা । যাক নতুন মাস্ক কিনেনিয়েছে কাদের। কিন্তু ঢিলে, নেমে যায় নাক থেকে । যাকগে এসব আর ভাবার সময় নেই। দিন তো চলেই এলো । এবারের লড়াইটা সত্যি হাড্ডাহাড্ডি ।


পর্ব ৩- 

    জ্ঞান আসার পর বিষ্ণুর কষ্টের অনুভূতিটা প্রবল হয়ে ওঠে । তার সামনেই ৬টা বডি বেরিয়ে গেলো অক্সিজেনের অভাবে । তারটাও রিফিল হবে কিনা জানা নেই । পাশ ফিরতেই দেখে তারই বেডে শুয়ে আর একজন । ওমা একি ! এতো বিরোধী দলের কাদের। সেবার তো বিস্তর মারপিট হলো ওদের সাথে। কিন্তু কাদের-এর জ্ঞান নেই মনে হয়। তবে প্রাণ আছে এখনো।     

    পাশে মাটিতে বসে থাকা একটা লোক মুখ থেকে অক্সিজেন নামিয়ে কাদেরের দিকে তাকিয়ে বলে "ডাক্তার বাবু বলছিল ওর আর আশা নেই। অক্সিজেনেও সারা দিচ্ছেনা। যতক্ষন থাকে প্রাণটা"! 
   
 খুব জোরে কাদেরের হাতটা চেপে ধরে বিষ্ণু। সত্যিই এবারের লড়াইটা মরণপণ ।


                                                                                  

5 comments:

  1. So relevant lines in this crisis period.❤️❤️

    ReplyDelete
  2. Khb sundor lekha ta... Sotti ta tule dhorechen apni... Sotti e lorai ta moronpon... Bhalo thakben sbai

    ReplyDelete
  3. Asole sob tai lorai ...kokhono ta jibon juddher abar kokhono manobotar

    ReplyDelete