ওই ছেলেটা ওই মেয়েটা
খিদের জ্বালায় কাঁদতে থাকে
যে ছেলেটা পথের ধারে
সেই ছেলেটা মায়ের সাথে
সবজি বেচে হাট-বাজারে ।
যে মেয়েটা সকাল হলে
বাবুর বাড়ি বাসন মাজে
সেই মেয়েটাই পাশের বাড়ির
ঝাড়ু-মোছা সকল কাজে ।
ওই ছেলেটা ওই মেয়েটা
বুঝল নাকো ছেলেবেলা
কষ্ট-দুঃখে কাটছে ওদের
জুটল না প্রেম, পুতুলখেলা ।
___
সম্পাদকীয় বার্তা -
অচিনপাখি সাহিত্য পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা । আপনাদের সাহিত্যচেতনা, উতসাহ এবং অনুপ্রেরণার আশিসেই অতিমারী পরিস্থিতিতেও আমরা সংখ্যা করে উঠতে পারছি ।
ব্লগের পাশাপাশি ই-ম্যগাজিন, পিডিএফ এবং ডিজিটাল প্লাটফর্মেও অচিনপাখি নিরন্তর সৃজনশীল সাহিত্যচর্চায় সচেষ্ট থাকবে ।
খুব শীঘ্রই বিষয়ভিত্তিক ছড়া নিয়ে অচিনপাখির একটি ডিজিটাল উপস্থাপনা আসতে চলেছে । এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিযোগিতামূলক ও আমন্ত্রিত 'সাপ্তাহিক অণুগল্প' প্রকাশ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে । এ সংক্রান্ত বিজ্ঞপ্তি অচিনপাখির ফেসবুক পেজ থেকে যথাসময়ে প্রকাশিত হবে ।
অচিনপাখি ডিজিটালের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত কবিতা, ছড়া, গল্প, অণুগল্প নিয়ে পরবর্তী সময়ে নির্বাচিত সংকলন গ্রন্থ (ISBN যুক্ত, হার্ড কভার, প্রিন্টেড) প্রকাশিত হবে অচিনপাখি প্রকাশন থেকে ।
সকলে অচিনপাখির সাথে থাকুন, লেখা পড়ুন, মতামত দিন, লেখা পাঠান । এইরকম ভালোবাসায় আরও সমৃদ্ধ সাহিত্যচর্চার প্রাণকেন্দ্র হিসেবে অচিনপাখি প্রতিষ্ঠিত হোক এই আশা রাখি ।
সকলকে শুভেচ্ছা ও ভালবাসা জানাই ।
* * * *
Bah, Bah
ReplyDeleteKi sohoj, kintu ki govir...
অসাধারণ একটি ছড়া পাঠ করলাম। অত্যন্ত মুন্সিয়ানায় গরিব শিশুদের যন্ত্রণাকে তুলে ধরা হয়েছে। একটি লেখা তখনই মহৎ যখন তাতে দায়বদ্ধতা ধরা দেয়। কবিকে অভিনন্দন।
ReplyDeleteকবিতা নেমে এলো মাটির শক্ত আসনে ৷ অন্তহীন দুরবস্তায় লড়তে লড়তে গরীবদের সমস্ত সাধারণ অনুভূতিগুলোয় মরচে ধরে যায় ৷
ReplyDeleteকবিতা নেমে এলো মাটির শক্ত আসনে ৷ অন্তহীন দুরবস্তায় লড়তে লড়তে গরীবদের সমস্ত সাধারণ অনুভূতিগুলোয় মরচে ধরে যায় ৷
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDeleteঅসাধারণ একটি সংখ্যা
ReplyDeleteমৌলিক না হলেও ছড়াটা দারুণ ।
ReplyDeleteভবিষ্যতে আরও ভালো লেখার সম্ভবনা যে তার প্রমাণ পাই।
কবির জন্য শুভকামনা রইল ।
ভালো লাগল।
ReplyDeleteখুব ভালো লিখেছে। ভালো লাগলো। আরও লিখ।। শুভকামনা রইলো
ReplyDeleteছড়া পড়ে ভালো লাগল।
ReplyDeleteচমৎকার কবিতাটি ❤️
ReplyDeleteচমৎকার কবিতাটি ❤️
ReplyDeleteওই ছেলেটা ওই মেয়েটা
ReplyDeleteবুঝল নাকো ছেলেবেলা
কষ্ট-দুঃখে কাটছে ওদের
জুটল না প্রেম,পুতুলখেলা।
বাস্তব চিত্র-
ভালো লাগলো শুভ কামনা "ছড়া" মণিকা চক্রবর্তী।