Tuesday, May 25, 2021

কবিতা - শিবানী বাগচি

 

বেআব্রু চাঁদ


ঘুম ঘুম জানালা ছোঁওয়া শরীরী গন্ধে

বেআব্রু হ'ল একলা চাঁদ-জোছনা, 

আমার পশ্চিমের পালঙ্কে ।


বেড়ায় বাঁধা আবেগী মন, 

অবৈধ শব্দ ছড়িয়েছিল সেদিন, 

অভিসারী রাতের প্রতীক্ষায় ।


শুকনো ঠোঁটে -

এঁকে দিয়েছিল, অলিখিত চুম্বন

আর রাতের আঁধারে মাখিয়েছিল, 

আদর রঙা ভালোবাসা, 

খুব গোপনে ।


রূপকথার ঝরনা ধারায়, 

চোখ বোজা নীরবতায় - 

তাই হাতড়ে খুঁজেছিলাম, 

স্বপ্ন পুরণের ইচ্ছেদের,

হাতে হাত ধরা শ‍্যাওলার আস্তরনে !


অপ্রাপ্তির ঠোঁটে ঠোঁট চাপা 

না বলা কথারা, কেন যেন হারিয়ে গিয়েছিল সেদিন বর্ণমালাদের ভীড়ে !


আর অজানায় হারিয়ে গিয়েছিলাম --

আমিও, বেসুরো রাগ দরবারী কানাড়ায় ।




No comments:

Post a Comment