নিস্তব্ধ পথ
যে পথের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা যমুনা
ও পথটা যেন আমার একান্ত আপন
বহুদিন ওই পথটায় আমার আনাগোনা
ও পথটা এখন নিস্তব্ধ নির্জন ।
ঐ যে তার পাশে যন্ত্রসভ্যতার ঘর
পাহাড় টপকে আঁকাশ ঢাকে
এখন ক্লান্ত হয় সেখানে কত শক্তির স্রোত দেওয়ালের ওপারে কলবর ওঠে ।
এক গোধূলি আলোয়
হাতের মুঠোয় ইস্তাহার নিয়ে তারাই
ছুঁটেছিল গঙ্গা যমুনার পাশ দিয়ে
বয়ে চলা পথটি দিয়েই ।
সেদিন আকাশ বাতাসের
রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলছিল
তাদের হওয়া সদ্য ক্ষত থেকে
নির্গত রক্তস্রোত ।
সেই উচ্চধ্বনি থেমে গেছে বহুদিন আগে
দগ্ধে দগ্ধে সেই সব ক্ষত মিশে গেছে রাজপথের ধুলোয় ,
সেই গোধূলির রক্তাক্ত ইতিহাস
হারিয়ে গেছে বইয়ের পাতা থেকে ।
No comments:
Post a Comment