Wednesday, May 26, 2021

কবিতা - সজল সিনহা

 


এখনও সেই হাসি



আমার ঘরজুড়ে এখন,

উড়ে বেড়ায় অসংখ্য শব্দ।

বড় কষ্ট হয়,

শব্দমালার হাহাকারে।


আক্রোশ ঘনিয়ে আসে,

দুচোখ বেয়ে।

নিজেকে গুটিয়ে রাখা,

খোলস ছেড়ে বেরুচ্ছে যেন।


হুমড়ি খেয়ে থাকা বারান্দা,

বেরিয়ে এসেছে কঙ্কাল বেশে।

দুর্বোধ শব্দমালারা,

মাথার উপর দিয়ে বেরিয়ে যেত।


এখনও সেই হাঁসি,

ঠোঁটের কোণে ঝুলিয়ে রেখেছ।

টানাটানি করে চলতে থাকা, 

এ সংসারে।


জানা নেই, কোথা থেকে যেন,

বুকচাপা কষ্টটা ফিরে এলো।

দুপুর গড়ানো বিকেলে,


বাড়ি ফেরার কোনো তারা নেই আর।



No comments:

Post a Comment