বর্ণপরিচয়
ভিতর থেকে ভিতরে এখনও বেজে ওঠে,
অ আ ক খ - আলো গান, একটা ইতিহাস।
যেন দীর্ঘ অন্ধকার শেষে নক্ষত্রপাঠ
এক আশ্চর্য নিদান, নিরক্ষর পথে পথে।
শুরু হয় বিচ্ছুরণ, প্রতিটি বর্ণের থেকে
অক্ষরে অক্ষরে প্রকৃত সন্ধান।
বাক্য মনের গঠন কিংবা নব জাগরণ
পথ করে দেয়, চিনতে শেখায়।
কখনও রাখালের সুরে, কখনো সুবোধ ছায়ায়
প্রতিটি যুক্তাক্ষরেই যুক্ত হয় এক মিলন মন্ত্র।
No comments:
Post a Comment