অ-সুখ
আবার যে মন খারাপ হলো।
বৃষ্টি এলো অন্ধকারে।
নিমেষে চোখ ঝাপসা বড়ো;
ভাসলো দুকূল আনাচ কানাচ;
আবার কেন বন্যা এলো?
কানের পাশে এলোমেলো দামাল ঝড়ে,
ওই ঝুরো চুল, এলো খোঁপা ভাঙলো দ্বিধায়;
অন্ত্যমিলে সুখ এলো না; দম আটকানো কান্না এলো।
আবার যেন মৃত্যু এলো।
আগল ভাঙা বেদম হাওয়ার চরকি পাকে,
অ-সুখ এলো।
চাঁদের রাতে গন্ধ ঢালা শুভ্র চিকন ফুল এলো না;
ছদ্মবেশে চিবুক ছোঁয়া, ভয় ধরানো আঁধার এলো।
আবার যে মন খারাপ এলো। হঠাৎ আবার বৃষ্টি এলো।
No comments:
Post a Comment