বেহায়া
রাতের আকাশে ফুটে থাকে নৈসর্গিক নিস্তব্ধতা...
ঠিক যেন সৃষ্টির খাঁজে জমে থাকা উদ্বায়ী কিছু ধুলো,
ভেসে যাবে অনিত্য বাতাসে ---
রেখে যাবে কোল, নিটোল - অলীক ;
ছুঁয়ে থাকার স্পর্ধায় গিলে খাবে বেঁচে থাকার লক্ষণগুলো,
মরতে আজো কেউ চায়না এই অসহায় সংসারে '
ফাঁকা মাস্তুলে ফুঁ দিয়ে বৃথাই স্বপ্ন দেখে স্ফুলিঙ্গের।
একদিন ধীরে ধীরে থেমে যায় শত দাবানল...
লোলচর্ম জীবনের মুখে আরো একবার ফুটে ওঠে হাসি,
মরণকে হারিয়ে জীবন জিতে নেওয়ার।
হাসিকান্না প্রতারণা ভরা দিনের পর যখন
অদৃশ্য হাতে নিংড়ে নেওয়া হয় মাধুকরী,
যোজন দূরে তখন নামে হাসনুহানার ঢল -
রঙ বদলানো পৃথিবীর আঁচে ক্ষণিকের যত ভ্রান্তি;
বিদ্রোহী দেহ ক্লান্ত মনের একান্ত সম্বল ।
No comments:
Post a Comment