প্রার্থনা
প্রেম-পীরিতি
কোথায় গেল
? কোথায়
গেল বিরহ
?
জীবন
যেন পঙ্গু স্থবির সঙ্কটময় দুর্বহ,
সেই
যৌবন অগ্নি-ঝরা বেপরোয়া
ফাগুন-দিন
আজ মনে হয় আলেয়াবুড়ি ডাকছে দূরে ক্রমশঃ ক্ষীণ
চাল
ডাল আর আটা তেল নুন চালতেতলার ভূতবুড়ি
নিত্যদিনের
দায়-দরকার
-- স্বপ্ন-শ্বাসের
বুজকুড়ি
থুড়ি
বলার নাই অবকাশ,
পিছিয়ে
যেতে পারো না
তাই
তোমাকে পোহাতে হবে কাল-যাপনের যন্ত্রণা
নাই
বাপ
-মা ,
নাই
সহোদর বাড়াতে সাহায্যের
হাত
এখন জপি চলতে চলতেই পারে যাওয়ার জোর বরাত
প্রার্থনা
ওই যৎসামান্য
, অসামান্যও
প্রার্থনা
তার
বেশী আর ভাবতে পারার নাই কোনো প্রনোদণা
শিল্পকলার
গল্প পড়ি
,গল্পে
গড়ি কল্পনা
সেসব
শুধু ভস্মস্তূপ পদ্মপাতায় জলকণা
তবুও
তার রূপমাধুরী করে চুরি মানসলোক
প্রাণ-সজনী জেগেই
থাকে পথের বাঁকে অপলক ।
অসুখ- বিসুখ
অনেক হলো,
অনেক
হলো বিরহ
এবার একটু শান্তি
চাই গো ছেড়ে সংসার-মোহ,
হোক
আমাদের মধুর বিলয় দুর্গতিহীন সমাপ্তি ---
দাও গো প্রভু সেইসে
সহজ পারে যাওয়ার সুপ্রাপ্তি ।।
No comments:
Post a Comment