প্রস্তর জন্ম দাও প্রিয়
এই মধ্য রাতে আমার আয়নায়
তোমার কাঁচুলি খসা বুক,
দুচোখের আলোয় বিশ্ব চরাচর;
তবু দুর্নিবার ঢেউ কেন ?
পৃথিবীর সব পশু উলঙ্গ উন্মত্ততায়
দাঁত বসাচ্ছে প্রতিটি তরঙ্গে,
আনন্দের তীব্র ক্রোধ
গড়িয়ে পড়ছে বালিস থেকে বিছানায়,
সারি সারি কাঁটা বীজ ছড়াচ্ছে
আমাদের অন্তরীক্ষে !
প্রস্তর জন্ম দাও প্রিয়
সমুদ্রের উপরে বিছাও পথ
এলোমেলো হোক
আমাদের গ্রহণ কালের রথ।
No comments:
Post a Comment