যমুনায়
১
রাধাকৃষ্ণের প্রিয় যমুনায় -
ভেসে চলে যায় করোনার লাশ,
আধপোড়া কেউ, কেউ-বা আংশিক
চলছে সবাই শবযাত্রায় ।
২
ডোমেরা গিয়েছে কোয়ারিন্টাইনে
চুল্লিরা সব নিদ্রা মগন,
চারিদিকে শুধু মৃত্যুর মিছিল
কেউ নেই তাই শবদাহনে ।
৩
শবের এই ভাসান যাত্রার -
অবসান হোক এবার,
রাধাকৃষ্ণের প্রিয় যমুনা থেকে
উঠে আসুক জগন্নাথের নবকলেবর !
অসাধারণ
ReplyDeleteআক্রান্ত সময় উতরে যাবার প্রার্থনা বুঝি সবসময়ই এমন সুন্দর ও আকাঙ্ক্ষিত।
ReplyDeleteএই আকালের কাল কেটে গিয়ে মানুষ হাসুক,
মানুষ বাঁচুক প্রেমময় ঢেউয়ে।
অসাধারণ লাগল দাদা
ReplyDeleteবর্তমান পরিস্থিতি আপনার লেখনীতে সার্থক রূপে ধরা দিয়েছে দাদা। সব শেষে আশা টুকুই থাক।
ReplyDeleteআপনার লেখনীতে বার বারই সমাজ উঠে আসে,দেখেছি সেটা।আর বাস্তব লেখনী সর্বদা প্রিয়🥰🙏🙏
ReplyDelete