মুখ
কোনো একদিন এক শুভক্ষণে
সাক্ষাতে পেয়েছিলাম এক শ্রীময়ী
মুখ,
যে মুখের পবিত্রতায় মুছে যায়
মনের আরশিতে প্রতিবিম্বিত শত
দুখ ।
সে মুখের ললিত অভিব্যক্তি
যেন বড়ো বংশ-ঘরানার
পরিচয়,
সে মুখ জানে দুঃখ-যন্ত্রণার
পাহাড়-শৃঙ্গ সড়ক করতে
জয় ।
সে মুখে ছিল না কুটিল মুখোশ
ছিল না জটিল ময়লা
কালো,
এমন মুখ যে চলার পথের
আঁধার সরিয়ে জ্বালায়
আলো ।
চশমা খুলে দেখলে সবাই সমান ।
ReplyDeleteশুভেচ্ছা কবিকে ।