Wednesday, May 26, 2021

কবিতা - অর্পিতা মান্না


 ধ্বংস


মৃত মানুষের গন্ধ ভাসে, পরিপূর্ন এক শহরে ।।

রাতের স্ট্রীট ল্যাম্প ধোঁয়ার রাত্রিযাপনে মগ্ন ।।

আকাশের নীল আজ দূষিত মেঘের আস্তানা ।।

কিছু দূরে অতীত, ভবিষ্যত আঁকে; দেখে ধূসর স্বপ্ন ।।

হেঁটে চলে বসন্ত, ছুটে আসে বৈশাখ ।।

হারানো স্মৃতি, বিরহ - প্রেম আজ সব তোলা থাক ।।

ধ্বংস ধরেছে বুকে, পিঠে, আর মনে।।

অশ্রু বিষাদে মিশেছে হেরে যাওয়া এক যুদ্ধ।।

তোমার আমার শহরে ঘুরছে পিশাচ যম ।।

নির্বাক জাতি, মান - হুশ ভুলে রয়েছি বাকরুদ্ধ ।।

উল্লাসিত অকালমরণ, জন্ম নিচ্ছে সময়ের ভাঁজে ।।

প্রহর গোনা দক্ষিণ বাতাস, প্রলয় ডেকেছে সৃষ্টির সাঁঝে ।।


No comments:

Post a Comment