আত্ম শ্বাসের পরিধি
আত্মশ্বাস হতেই উৎসারিত হোক এ নামগান
নাভি দেশ থেকে উঠে আসে তপস্যা অয়ন
বিবেক চিত্তের ডুব সাগরে যেতে চায় মন
আরো আলোর জন্যে এই অমৃত মহালোকে
সবহারা ফিরে যায় যখন আত্মসুখ অভিমান ।
এ নাম কতক্ষণ স্থায়ী হতে পারে কে জানে
যদি দিকভ্রান্ত না হই এই পথ চরাচরে
নাম শুধু সতত পথের উপলব্ধি হতে পারে ।
রাতের কালো আধারে ভয়হীন পথ চলা
মৃত্যু পথ সাহস জুগায় অবারিত সে খেলা
যদি সময়ের আগে তারে নিয়ে চলে যায়
দুয়ারে তীর্থ মন কুম্ভে হাত ধরে ডাকে কয়
সবকিছু ধুয়ে দাও সব যদি ঠিকঠাক থাকে ।
এ জীবনের পরিধি হাত ধরে ডাকে কান্ডারী
এ দেহের পাঁজরে দু -হাতে বৈঠা বয়ে চলে
পার করে নিয়ে যাও বন্ধু সুজন মাঝি,
তিনিই আত্মার আত্ম পরিজন দীন ও চেতন
সব যদি ঠিক থাকে তবে তো মুক্তির উপালয়ে
একদিন পরিব্রাজক হয়ে উন্মুক্ত আকাশের নিচে
সেদিন দিক শুন্ন্যের পথে মহাশ্মশান অথবা সন্ন্যাসে ।
No comments:
Post a Comment