বিতৃষ্ণা বুদ্ধ এনেছে
পাড়াগাঁয়ে কুয়াশার রাতে যখন অনিমিখ পেঁচার উল্লাস,
তখন তার পৌষ-এও ভিজে আষাঢ় মাস ।
অরুচি ছোঁয়াচে রোঁয়া হয়ে হাতে লাগে
যখন বহুস্তরীয় বিন্যাস জুড়ে
খিদে পিপাসা বাড়ে
আর পরিমিতি মেপে ঋজু অবতলে
ব্রাত্য খিদের আঁধার বাড়ে,
তখন কারো কোন্দরে নিলয়ে-অলিন্দে অপার ধুলোবালি ।
এভাবে মাইলখানেক নদীচর ধরে
চোরাস্রোতে উপকথা জুড়ে,
অভিস্রোতের মাত্রায় প্রবণতা আগলায় ।
শীতল আবেশ
যতখানি ভাবতে পারো তারও গভীরে ।
বিতৃষ্ণা তাকে বুদ্ধ এনেছে ।
No comments:
Post a Comment