Tuesday, May 25, 2021

কবিতা - কৃপাণ মৈত্র

 

রোদখোর


লোকটা নির্ঘাত রোদখোর 

এক ছিলিম রোদ পেলে কিছুই চাই না ।

কুয়াশা ভাঙা রোদে তার আপত্তি ।

ঘাম ঝরানো রোদ হলে কথা নেই

খুশির বাগান যেন মৈমাছি ডেকে এনে

মিতালি পাতায়, রেণু উড়ে বাতাসে,

ঝিমধরা দুপুরে বাতাস নোঙর করে

পাতায় পাতায় যখন ডাহুক বা কুবোপাখি

খরনখে শাখায় আঁক কাটে,

ডোবার অবশিষ্ট ছলে আগন্তুক বাতাস

আঁকিবুকি খেলে,পুঁটি চেলকারা দুপুর 

আলস্যু থেকে জেগে ওঠে ।

রোদখোর লোকটা মিয়ানো সূর্যের আলোর

জামা গায় দিয়ে চলে যায় বিষণ্ণ মনে ।

তারা অরুচি মনে তখনও জেগে থাকে

নেতান, খর,বেগবান বা স্থবির রোদ ।

অপেক্ষায় জেগে থাকা আবার একটা রোদ ।


No comments:

Post a Comment