শোক
আমার নরকের গভীরতা আজও তোর আকাশকে ছুঁতে চায়...
ভীষণভাবে।
জানি, তুই সান্ত্বনা নয়, শোক ভালোবাসিস।
তবু,
আমার কালোদিঘির লাল পদ্মে তোর স্নিগ্ধ হাসির স্বচ্ছ
শিশির আজও লেগে আছে, ভীষণভাবে...
রোদও হাসছে মুখ টিপে,
বলছে,
তোর শোক আজ বৃষ্টি ভেজা কাদামাটি পেরিয়ে শরতের কাশবনে
লুকোচুরি খেলছে।
যে তিরিশটা বসন্ত তিরিশটা বকুলের মালা গেঁথেছি
আজ তার ভার তোকে দিয়ে যাবো...
No comments:
Post a Comment