জীবন জীবনের কথা বলে
সংবেদনশীল যন্ত্রণাগুলো ফিরে ফিরে আসে
নাস্তিক জীবন ছুঁয়ে দেখি
আকাশে খণ্ড খণ্ড চাঁদ
ক্রুশবিদ্ধ যিশু প্রতিদিন নিলামে লাশ হয়ে ভাসে ।।
বৈকালিক চায়ের জলে স্বপ্নগুলো সেদ্ধ হয়
টেবিল ফুলে অমাবস্যা্ সাজাই
ঈশ্বর করূণাময়
আমরাও ঈশ্বরের হাত ধরে পেরিয়ে যাই বৈতরণী ।।
জল ও জলজ জীবনগুলি মিশে যাচ্ছে এখন
কচুরিপানার নৌকো ডোবে হাওয়ায়
আমরা সাথীহারা
পাহাড় থেকে বরাবর তুলে আনি অরণ্যেথর বন্ধুত্ব ।।
নারীপ্রেম ও নাস্তিকতা আমার লেখায় ভাস্বর
তবু ছুঁয়ে দেখি নারী শরীর
কামনার আঁতুড় ঘরে চিনে নিই
আর এক জীবন। এ জীবন জীবনের কথা বলে ।।
No comments:
Post a Comment