Saturday, May 29, 2021

কবিতা - তরুণ মুখোপাধ্যায়


যে তুমি নিরুত্তর


১.

কোথায় গিয়েছ তুমি নির্জন রাতে 

নিরালা বারান্দায়

তোমাকে অচেনা, বিদেশিনী লাগে -


সম্পর্কের সুতো ছিঁড়ে তুমি সুদূরিকা

রাতের তারায় ভাসাও মন 


শূন্য হাতে আমি ফিরি প্রেমের কাঙাল ! 



২.

নিঃঝুম সন্ধ্যায় একা ছাদে তুমি 

সিলুয়েট ছবির মতন-


কতদূরে আছো ? কত কতদূরে ?

ছুঁতেও পারি না ।


কাকে চাও ? কাকে চাও একান্তে,

গোপনে, স্বপ্নে ?


আমার দুরাশা তোমার দরজায় 

পড়ে আছে ধুলোমাখা

                    পাপোষের মতো !



2 comments:

  1. প্রেমের কাঙাল মানুষটি জীবনের জলতরঙ্গের সুরগুলিকে কি বিষাদ মনে খুঁজে চলেছে। যে বাঁচা ছিল আগে আদরে ও ঘামে লেপ্টে থাকা তাই এখন দুরাশা হয়ে 'পড়ে আছে ধুলোমাখা পাপোষের মতো'।কি দারুন ভাবের অভিব্যক্তি। দৃষ্টির গভীরে থাকা দর্শনের সান্নিধ্যে কবিতার লাইনগুলি নতুনতর রঙে ফিরে এসেছে। খুব ভালো লাগলো।

    ReplyDelete
  2. খুব কম কথায় ‌তরুণের‌ কবি সত্তার পরিচয় দিতে হলে এটা কোন বিতর্কের অবকাশ না রেখে ‌বলা রায় কবি প্রেমের কাঙাল।এক সর্বরিক্ত ভিখারীর মতো এসে দাঁড়ান প্রিয়তমার দরজার সামনে, এবং কখনো কখনো নিখাদ অশ্রুজল মিশিয়ে বলেন " এমন ছলনা তুমি জানো ছলনাময়ী,তবু উপেক্ষা করার‌ছলনায় এতটুকু ভালোবাসা দিতে পারো না?"

    ReplyDelete