দহনজ্বালা
এক একটা পাতা ঝরে গেলে
যে বিষন্নতা ও যে বিষাদ ঘিরে ধরে
তেমনি আজ আমার চারপাশে
উঠানে বৈঁচিফুল,টগরের ঝাঁকড়া গাছ
তুলসীমঞ্চ,তোমার সমস্ত স্মৃতিময়তা
স্তূপে স্তূপে যেন ভাসে ঘ্রাণে ও বাতাসে
দহন রাত্রিগুলো আজকাল রক্ত ঝরায়
ব্যথার ভারে ন্যুব্জ হয়ে আসে শরীর
তোমার অনুপস্থিতি শুধু অবিরাম চাবুক মারে...
No comments:
Post a Comment