Wednesday, May 26, 2021

কবিতা - লিপি মুখার্জী


 একটি ঝড়ের রাত


জুঁই আর বেলির গন্ধ মাখা সুন্দর রাত্রি। 

আকাশের রোমশ বুকে জলকণার সঞ্চার

একটু পরেই আসবে বৃষ্টি। 

ঘন অন্ধকারে মাকড়সার জালের মতো মেঘ জড়িয়েছে।

নিস্তব্ধ ঘরের শয্যা জুড়ে শুধু দুটি হৃৎপিন্ডের স্পন্দন ধ্বনি। 

থেকে থেকে আকাশের বুক  চিরে বিদ্যুতের ঝলকানি। 

আকাশের ঠোঁট চুয়ে চুয়ে বৃষ্টির ফোঁটা উপচে পড়ছে। 

প্রবল দমকা হাওয়ায় বিদ্ধস্ত পালঙ্ক

অগোছালো এলোখোঁপা। 

সারা শরীর জুড়ে চঞ্চল বাতাসের দাপাদাপি আর কম্পন। 

একটু চাপা গোঙানি

তারপর জোয়ার ওঠে কূল ছাপিয়ে । 

অবিশ্রান্ত বর্ষণক্লান্ত আকাশের চোখে ঘুম নামে

বৃষ্টি থামে 

ঝড়ো হাওয়াথেমে যায় একসময়  


No comments:

Post a Comment