রবীন্দ্রনাথ
নীল সাগরের ওপার থেকে
আসছে ভেসে গান
সুর নদীটির দুকূল যেন
ছন্দে দোলায় প্রাণ ।
কে বেঁধেছে ও গানখানি
যে গান মনে বাজে
যে গান বাজে সন্ধে সকাল
দুঃখ-সুখের মাঝে ।
যখন থাকি দূরে কোথাও
যখন থাকি একা
সে গান নিয়ে রবীন্দ্রনাথ
হয়তো বা দেন দেখা ।
ভোরের পাখি জানায় আমায়
রং আর রোদ মেখে
সুর দিয়েছে তাল দিয়েছে
রবীন্দ্রনাথ ডেকে ।
খুব সুন্দর লাগল
ReplyDelete