কাছে পিঠে
পাহাড় দেখতে হলে
তুমি যেতে পারো
ঘুরপথে দূরদেশে
কিলিমানজারো ।
আমরা খামোখা কেন
যাব অত দূরে,
কাছেই পাহাড় আছে
দুবরাজপুরে ।
কাটাতে পুজোর ছুটি
আমরা ক'ভাই
ভাবছি সেখানে যাব
এবারে সবাই ।
দেখতে নদীর শোভা
সাধ হয় যদি
দেখে এসো মিসিসিপি
মিসৌরি নদী ।
সাধ আমাদেরও, তাই
ভাবছি এবারে
চলে যাবো পেনেটিতে
নদীর কিনারে ।
গঙ্গার ঘাটে বসে
ঠিক পাব টের
পায়ের পরশটুকু
রবি ঠাকুরের ।
❤️❤️
ReplyDelete