Friday, May 31, 2024

কবিতা- কৃষ্ণা বসু

রবি ঠাকুর -প্রণাম নাও


তোমার ঠাকুর, আমার ঠাকুর, সবার ঠাকুর রবি,
প্রাণের ভেতর ফুটে উঠছে তোমার সজীব ছবি ।
বিশ্বসেরা প্রতিভা গো, মুগ্ধ হয়েই আছি,
তোমার জীবন সত্যে আমরা সু-চিরদিন বাঁচি ।

তোমার গানে, তোমার গল্পে, তোমার কবিতায়
আমার কবি জীবনখানি তোমার দিকেই যায় ।
সব বাঙালির গর্ব তুমি,  তুমিই জীবন সেরা
শব্দশিল্পী, চিত্রশিল্পী প্রতিভাতেই ঘেরা ।

তোমার সৃষ্টি ভুবনখানি মাথার ওপর আছে
শিল্পাবিষ্ট হয়েই থাকি তোমার কাছে কাছে ।
এ যে জীবন মানব জীবন, ধন্য তোমায় পেয়ে 
সপ্তা জুড়ে প্রণাম রাখি তোমার দিকেই চেয়ে !

No comments:

Post a Comment