তুমি ফিরে এসো গুরুদেব
রবীন্দ্রনাথ-
অতি সত্ত্বর ফিরে আসা দরকার তোমার
সেই বোলপুর সেই চিরসবুজ শান্তিনিকেতন...
গুরুদেব-
তোমার ছাত্ররা বড্ড অবাধ্য হয়ে গ্যাছে এখন
ওরা বলছেঃ "আপনি এখনো কিছুই দেখেননি মাষ্টমশাই!
একটু দেখে যাও
তবে খালি হাতে নয়
জোড়া বেত সঙ্গে নিয়ে এসো!
তোমার রাঙামাটি কেমন
রক্তডোবা সরোবর হয়ে গ্যাছে পিতামহ
ফুটছে রঙবেরঙের শালকফুল. . .
'অন্যায় যে করে আর অন্যায় যে সহে . . .'
এ প্রজন্মের দুষ্টু ছাত্ররা কেউ পড়ে না
তোমার এ মহামূল্যবান কবিতা
'আমার মাথা নত করে দাও হে তোমার . . . '
একমাত্র তোমার মাথা নত হয় গুরুদেব
অন্য কারো নয় . . . !
আমতলায় ঘাসে বসে ফের শুরু হোক
শিশুদের ক্লাস- 'সহজ পাঠ'
ঘন মেঘ বলে ঋ . . . '
গুরুদেব-
অতিসত্ত্বর তোমার ফিরে আসা দরকার
এই সময়, এই শান্তিনিকেতন
জেলা বীরভূম
No comments:
Post a Comment