Thursday, May 30, 2024

কবিতা- দীপঙ্কর বিশ্বাস

রবীন্দ্রনাথ আমার পরম আশ্রয়


বারবার খুঁজে ফিরি পথের ধুলোয় 
এক বাউলের বেশ ধরে,
ক্লান্ত সুর ছুঁতে চাই তোমার চৌকাঠ
কবিতার ছন্দে প্রকৃতির প্রেমে বাঁধি 
মনের গভীরে এক অনাবিল ঢেউ খেলে
পুনরায় ফিরি সেই বাউলের স্রোতে

এভাবেই পেয়েছিলাম অগাধ প্রশ্রয়
রবীন্দ্রনাথ আমার পরম আশ্রয়।

No comments:

Post a Comment