Thursday, May 30, 2024

কবিতা- মণিকা বিশ্বাস

হৃদয়ের দেবতা


অনেকটা পথ পেরিয়ে সেদিন প্রথম শান্তিনিকেতন, 
বৃষ্টিস্নাত তাল-তমালের ছায়াঘেরা বনানী 
নির্জনতার খোঁজে সত্যকে সহজ করে পেয়েছি। 
তোমার সৃজনভূমি আমায় মোহিত করে রাখে
সেদিন প্রথম উপাসনা মন্দির, ছাতিমতলা দেখে 
বাতাসে যেন তোমার উপস্থিতি অনুভব করলাম।

সেদিন পঁচিশে বৈশাখ, সারা শান্তিনিকেতন
সেজে উঠেছিল আলোর মালায়,
তোমার স্পর্শ লেগে থাকা
ছাতিমতলার বেদীকে স্পর্শ করলাম সেদিন প্রথম। 
তোমায় পুজোর বেদীতে বসায়নি কোনদিন ঠাকুর, 
হৃদয়ের দেবতা হয়ে আছ হৃদয় জুড়ে...

2 comments:

  1. ভালো অনুভূতি প্রকাশ

    ReplyDelete
  2. শুধুই রবীন্দ্র-ঘ্রাণ

    ReplyDelete