রবীন্দ্রনাথকে স্ব-নিবেদিত
১.
ঈশ্বর দেখিনি আমি; তোমাকেও নয়-
তবু কেন জানি মনে হয়
তুমি অনাদি ও অনাহত
ঈশ্বরের মতো
আছো আমার সত্তায়...
২.
যেখানে যাই
যতদূরে
তোমাকে পাই
গানের সুরে
তপ্ত কান
তৃপ্ত প্রাণ
অনির্বাণ তোমারি নাম
হৃদয় জুড়ে...
৩.
যা কিছু আমার ব'লে মনে ভাবি
যা কিছু আমার ব'লে করি দাবি
যা কিছু আমার ব'লে নিতে যাই
যা কিছু আমার ব'লে দিতে চাই
হা-হা করে ওঠে হাওয়া,ধূ-ধূ হাত—
কিছুই আমার নয়, সবখানে তুমি রবীন্দ্রনাথ !
No comments:
Post a Comment