Thursday, May 30, 2024

কবিতা- প্রশান্ত কুমার মন্ডল

সেদিন এদিন


তোমার রাম আজ ফুল পাড়ে
কোথায় সেই বন
তিনটি শালিখ ঝগড়া করে
আজ যখন তখন।

কুমোর পাড়ার গরুর গাড়ি
আছে কি সেই হাট
সেই বটগাছ বড়ো দিঘিটা
রয়েছে পুরনো ঘাট ?

তাল গাছটা দাঁড়িয়ে একা
উঁকি মারে আকাশে 
ছোট খোকা বলে অ আ   
আদো আদো মুখে হাসে।

মাছরাঙা ঝুপ করে এসে
জলে আজও পড়ে
বাঁশের পাতা এখনো বাতাসে
ঝুরু ঝরু ঠিক নড়ে।

অন্ধ কানাই পথের পরে
ভুলিনি ভিক্ষে করা
তুমি আছ বইয়ের পাতায়
চিরকাল হয়ে পড়া।

No comments:

Post a Comment