Thursday, May 30, 2024

কবিতা- নীলমাধব প্রামাণিক

জোড়াসাঁকো 

একটা সাঁকো দুইটা সাঁকো
একটা দু-টো যতই আঁকো 
পঁচিশে বৈশাখে ।

জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি 
জগৎ খ্যাত বাংলা ছাড়ি 
স্মরণ করি তাঁকে ।

যে রবি রোজ প্রভাত আনে 
ছন্দ ছোঁয়ায় সবার প্রাণে 
নতুন দিশা আঁকে ।

যতই তিনি নমস্য হন
ভীষণ কাছে দূরের তো নন 
ভাবতে পারি যাঁকে ।

একটা গোটা জীবন জুড়ে 
অনন্য এক ছন্দ সুরে 
রবীন্দ্রনাথ থাকেন ।

No comments:

Post a Comment