আকাশ ভরা রবীন্দ্রনাথ
আমার যা কিছু আলো এবং অন্ধকার
আমার যা কিছু ভালো মন্দ প্রশংসার
আমার জড়তা আর সমস্ত অনুভব
আমার স্বপ্ন-ভাষা যুক্তি-তর্ক সব
আমার মনের ঢেউ কল্পনা খড়কুটো
আমার নতুন লেখা উচ্ছ্বাস একমুঠো
আমার বুকের ঝড় ঘূর্ণি ও কলরব
আমার মা-মাটি দেশ জাগরণ উৎসব
আমার অদেখা দিন অচেনা গানের সুর
আমার চলার পথে জোছনা ও রোদ্দুর
আমার খুশির যত গর্ব অহংকার
সবই তোমার থেকে নিয়েছি বারংবার।
আমার বাউল-প্রাণ দিগন্ত ছুঁতে চায়
যখন তোমার আলো আমার হৃদয় পায়
তোমার দুয়ারে এসে আমি রোজ পাতি হাত
আমার আকাশ ভরা তুমি রবীন্দ্রনাথ।
চমৎকার লেখা।
ReplyDelete