Thursday, May 30, 2024

কবিতা- সুব্রত চৌধুরী

রবির আশীষ 

সকাল সন্ধে রবির সুরে
প্রাণের ভেতর বাজে
রবির আশীষ মাথার ‘পরে
জীবন গড়ার সাজে।

রবির লেখায় পাই যে খুঁজে
চলার পথের  দিশা
‘আঁধার টুটে আলোর বুনন’
কাটে অমানিশা।

জন্মদিনে খুশির ছটা
সবার চোখে মুখে
পাড়ায় পাড়ায় পড়ে সাড়া
জন্মদিনের সুখে।

রবির লেখায় পাই যে খুঁজে
মুক্তো মানিক কত
জন্মদিনে ভক্তি ভরে
মাথা করি নত।

No comments:

Post a Comment