বিশ্বকবি
সোনার রবি বিশ্বকবি
দীপ্ত আজও আকাশে,
তাঁর কিরণ থাকবে স্মরণ
ভারতবর্ষের ইতিহাসে।
কবি বলো ঔপন্যাসিক বলো
আর কিবা বলবে তুমি,
বিশ্বখ্যাতি কবি আমাদের
মোহর হীরার চেয়েও দামী।
দিন-মাস-বছর যায়
যুগের পর যুগ কাটে,
আজও কত সোনার ফসল
'সোনার তরী' ঘাটে ঘাটে।
তাঁর ছড়ানো স্বর্ণ ক্ষেতের
সোনার ফসল ঘরে তুলি,
বাংলার রবি বিশ্ব কবি
কি করে বা তাঁকে ভুলি।
রঙের তুলিই রঙ ছড়িয়ে
রচিলে নানা রঙের কাব্যধাম,
চিরদিনই আমরা থাকবো ঋনি
চরণতলে জানাই প্রণাম।
No comments:
Post a Comment