Friday, May 31, 2024

কবিতা- নবনীতা দেবসেন

মেক্সিকোযাত্রার ছড়া ১৯৮৬


জগৎবাসী জাগো রে 
আঁধার দূরে ভাগো রে 
কে এসেছেন 
কে এসেছেন 
রবীন্দ্রনাথ টাগোরে ।

একলা পাগল

আঁধার রাতে ভাঙলো আগল
বেরিয়ে এলো একলা পাগল 
তারপরেতে ঘটলো যা গোল 
- ওরকম রাগ কেউ দেখেনি !

"পথ রুধি" বলে গজরাচ্ছে 
"তিনজোড়া জুতো"  ছুঁড়ে মারছে 
- শেষমেশ ?  পেন্নাম সারছে...
- ওরকম গান কেউ লেখেনি !

1 comment:

  1. পুরো আলাদা লেভেল

    ReplyDelete