Thursday, May 30, 2024

কবিতা- সমীর কুমার বন্দ্যোপাধ্যায়

করুণা ধারায় এসো


"জীবন যখন শুকায়ে যায়
করুণা ধারায় এসো"।
জীবন তো এখন শুকিয়ে গেছে
রাতের স্বপ্ন হারিয়ে গিয়ে
দিনের আলোয় মিথ্যে হয়েছে
সত্যিগুলো জ্ঞান হারিয়ে
মিথ্যের ঝুলি উপচে পড়ছে
জীবন গেছে মরুতে হারিয়ে 
বেঁচে আছি শুধু মরুদ্যানের খোঁজে 
ইঁদুর দৌড়ে ক্লান্ত মগজে
অপাংক্তেয় সংসারের মাঝে 
অসহায় নিবেদন তোমার এজলাসে 
তাই তো আজ ডাকি তোমায়
আকুল প্রার্থনায় 
তোমার করুণা 
নেমে আসুক না 
অবিরাম ঝরনাধারায়।

No comments:

Post a Comment