মন বেদীতে
প্রতি বছর বাইশে শ্রাবণ, পঁচিশে বৈশাখে
বাঙালিরা বিশ্বকবির স্মরণ নিয়ে থাকে।
পরিয়ে মালা, দীপটি জ্বেলে সাজিয়ে ছবি তার
পরিবেশন সংগীত ও পাঠ যে কবিতার।
মনে তো হয় এই দুটো দিন রবীন্দ্রনাথ জাগে
ভাব গদগদ হয় বাঙালি রবীন্দ্র আবেগে।
এই দুটো দিন কবি গুরুর বিশেষ পূজা হয়
সবসময়েই মন বেদীতে রবীন্দ্রনাথ রয়।
রয় বলেই তো রবির আলোয় উদ্ভাসিত মন
তাঁর সৃষ্টি বাঙালিকে ভাবায় সারাক্ষণ।
No comments:
Post a Comment