রবীন্দ্রনাথ
বোশেখ আসে বোশেখ যায়
রবীন্দ্রনাথ প্রতিদিন
নদীর জলের সাথে বয়ে যায়
ঘরে ঘরে
প্রাণের স্তরে স্তরে
জানি আমার রবীন্দ্রনাথ
শিশুদের সাথে ফুল ফোটা
যৌবনে বন্ধু
বয়স কালে নৈবেদ্য, গীতাঞ্জলি
তবুও আমি ডাকঘর হয়ে
যেতে চাই
তোমার অহংকারে
আমি বাংলায় জন্মেছি বলে
তোমার মাঝে বিশ্ব দেখতে পাই
রবীন্দ্রনাথ ফুটে থাকা ফুল
ধূপের ধোঁয়া।
No comments:
Post a Comment