রবীন্দ্রনাথ
"রাঁধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাঁধা
সারা জীবন এক চাকাতেই বাঁধা।"
এই ছিল তাঁর জীবন, এর সঙ্গে ছিল শ্বশুর শাশুড়ির সেবা, সন্তান পালন, বাইরের আলো এসে তার জানলায় পড়লেও ঘরের ভেতরে ঢোকার সাহস ছিল না। কড়া নিয়মের অনুশাসনে বাঁধা।
তবু কখনো ধূসর মেঘের ফাঁকে জানলার গরাদ বেয়ে মাঝে মাঝে তেরছা রোদ আলো এসে পড়ত যেদিন, মা গুন গুন করে উঠত "আলোকের এই ঝর্না ধারায়----- দাও"।
আমাকে বলতেন 'একবার সেই ক্যাসেট টা চালা তো শুনব' আমি জানতাম আপনার কোন্ কোন্ গান মায়ের খুব পছন্দের ছিল।
আমার টিউশনির টাকায় কেনা একটা টু ইন ওয়ানে
গান শুনতাম আপনার একের পর এক সঙ্গে মা, হাতের কাজ চলত কান পড়ে থাকত আপনার গানে।
বেশ কিছু গান শোনার পরই
মা'র অনুরোধ মা'র চোখ মুখের ভাষা বুঝিয়ে দিত, এবার শুনতে চায় "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে----রাখলে"
যেদিন মায়ের পায়ের চিহ্ন মুছে গেল চিরজীবনের মতো
বাড়ির অন্দরমহল থেকে সদরদরজা বাড়ির আনাচ
কানাচ পর্যন্ত সেদিন এই গানটাই বাজতে লাগল আপনার ঘুরে ঘুরে সারাবাড়িময় আমি স্তব্ধ নির্বাক।
No comments:
Post a Comment