Thursday, May 30, 2024

কবিতা- সুপদ বিশ্বাস

বিশ্বকবি 

ছোট্ট খুকু গোল্লা এঁকে
টানছে তুলি এঁকেবেঁকে 
এ কি মাথার চুল?
মা ভেবেছে এমন করে
আঁকছে কীসব ভুল!

ভাসা ভাসা দু’চোখ এঁকে 
মুখ দিয়েছে গোঁফে ঢেকে
ভাঁজপড়া সে রূপ, 
দেখছে মা তার পাশে বসে 
খানিকটা নিশ্চুপ! 

লম্বা মুখের দাড়ি এঁকে
সবটুকু তার গেছে পেকে
আঁকছে এমন ছবি,
মা জড়িয়ে বলছে ওমা..
এ যে বিশ্বকবি!

1 comment:

  1. আমার ছড়াটি স্থান দেওয়ায় শ্রদ্ধেয় সম্পাদকদ্বয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ❤️🤍🙏

    ReplyDelete