রবি ঠাকুর
হে রবি ঠাকুর তুমিও জেনে গেছ,
আমার পা দু'টি মাটিতে স্থির থাকতে পারে না!
শুনেছি শক্তি বাবু-
ঠিক এই রোগ নিয়েই বেঁচে ছিলেন
সুনীল বাবু- দেখেছিলেন দেওয়ালে শক্তি দুলছে
জানিনা সুনীল বাবু সেদিন...
অথচ তুমি সূর্যের মতো বিশ্বের রবি
বল বল তবে কেনো
শান্তিনিকেতন থেকে সূর্যমুকুট চুরি যায়?
এই যন্ত্রণা বুকে নিয়ে...
কোন মানুষ কি স্থির থাকতে পারে?
হে বিশ্বকবি-
অসন্তোষের কারণে তোমার উচ্চারণ
"নতুনের ছাঁচে পুরাতনের ঢালাই" আমিও তাই...
শুধু তোমার চেতনায় নিজের খেয়ালে ভেঁপু বাজাই...
আমি দেখে যেতে চাই,
শিশুর প্রাণে রবির আলো জ্বলে উঠুক বিশ্বলোকে।
No comments:
Post a Comment